‘তুই’ বলায় যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহ নগরীতে ‘তুই’ বলায় বাগবিতণ্ডার জেরে মো. সজিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সজিব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন। আর ঘাতক মন্টি একই এলাকার শফিক মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, বড় ভাই ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছে সজীব। রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজীবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় সজীব মন্টিকে তুই বলায় দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ

‘তুই’ বলায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৩:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫