নরসিংদীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তাঁরা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুই যুবক জুমার নামাজ শেষে দাওয়াত খেতে জঙ্গী শিবপুর থেকে মোটরসাইকেলে নরসিংদী সদরের দিকে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধাক্কা দেওয়া বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ দুটি উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

নরসিংদীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৯:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫