Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় অটোরিকশা-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের ভালুকা অটোরিকশা-মাহিন্দ্রা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) এবং সাতেঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. হামিদ (৩০)। আহত অটোরিকশাচালক উপজেলার ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহজালাল (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয়রা জানায়, ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মনির নামের অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা হামিদকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদকে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী

ভালুকায় অটোরিকশা-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫