নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ডাংরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্দাইল উপজেলার দশালিয়া গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক ফিরোজ মিয়া (৪০) ও অটোরিকশার যাত্রী সুতারাটিয়া গ্রামের বাসিন্দা বাদল (৩৫)।

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬১

নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৩:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪