Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপি মামুনকে অব্যাহতি, নতুন আইজিপি ময়নুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন আইজিপি হিসেবে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি।

প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো।

এতে আরো বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

আইজিপি মামুনকে অব্যাহতি, নতুন আইজিপি ময়নুল ইসলাম

প্রকাশের সময় : ১১:৫১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪