Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরে বরাবরের মতো পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত।

সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার (২৫ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক গণমাধ্যমকে এ তথ্য জানান।

সিদ্ধান্ত অনুয়ায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।

সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে। তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বরাবরের মতো এবারো বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এক ঘণ্টা পরপর চারটি এবং বেলা পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।

আবহাওয়া

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশের সময় : ০৫:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪