Dhaka বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবারো সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপি নেতা খন্দকার মোশররফকে

নিজস্ব প্রতিবেদক : 

চিকিৎসার জন্য আবারো সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। অবশ্য, এখনো শিডিউল না পাওয়ায় তাকে কবে নাগাদ সিঙ্গাপুর নেওয়া হবে তা চূড়ান্ত নয়।

রোববার (১৪ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, উনার (খন্দকার মোশাররফ) শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তাই সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে নিয়ে যেতে ভিসা পাওয়া ও চিকিৎসকদের শিডিউল পাওয়ার কিছু বিষয় রয়েছে।

দলীয় সূত্র জানায়, গত বছরের ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রমতে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ছাড়া সেভাবে দায়িত্বশীল কেউ খন্দকার মোশারফের খোঁজখবর রাখছেন না।

খন্দকার মোশাররফ হোসেনের সিঙ্গাপুরে চিকিৎসা প্রসঙ্গে তার ছেলে এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন বলেন, কবে সিঙ্গাপুর নেওয়া হবে সেটা এখনো বলতে পারছি না। তবে নেওয়ার প্রক্রিয়া চলছে।

দায়িত্বশীল নেতাকর্মীদের খোঁজখবর রাখা প্রসঙ্গে মারুফ বলেন, সবাইতো ব্যস্ত, কে কার খোঁজ রাখবে?

আবহাওয়া

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

আবারো সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপি নেতা খন্দকার মোশররফকে

প্রকাশের সময় : ০৮:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪