Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এ সপ্তাহেই জানা যাবে এইচএসসি পরীক্ষার সময়

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে চলতি বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। করোনার সংক্রমণ কমে আসায় এখন এইচএসসি পরীক্ষা নিতে চায় সরকার। সে লক্ষ্যে প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের ঘোষণা আসবে এ সপ্তাহেই।

চলতি সপ্তাহেই জানা যাবে কবে থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, চলতি সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবারে এইচএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন : সব কিছু প্রস্তুত: কবে হবে এইচএসসি পরীক্ষা?

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি পরীক্ষা কবে আয়োজন করা যায় সে বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে চলতি সপ্তাহেই জানা যাবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ রাখতে গত ১৭ মার্চ থেকে দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদরাসা খুলে দেওয়া হলেও বন্ধ থাকার সিদ্ধান্ত রয়েছে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

আবহাওয়া

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্পের ম্যানেজারকে হত্যার অভিযোগ

এ সপ্তাহেই জানা যাবে এইচএসসি পরীক্ষার সময়

প্রকাশের সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০