Dhaka শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে আদালতে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ মামলায় রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন-বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব, ইসহাক সরকার।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেছি। আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৬-৭ জন যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার একজন সাব-ইন্সপেক্টর ১৮ জানুয়ারি মামলাটি দায়ের করেন।

২০১৬ সালের ২৩ আগস্ট একই থানার সাব-ইন্সপেক্টর কমল কৃষ্ণ সাহা মামলা তদন্ত করে ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আবহাওয়া

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের সময় : ০৫:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩