৪ দিনের সফরে ঢাকায় লুক্সেমবার্গের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

চার দিনের সফরে শনিবার (২৯ এপ্রিল) সকালে ঢাকায় পৌঁছেছেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট।

সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম তাকে স্বাগত জানান।

জানা গেছে, লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফরকালে সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

লুক্সেমবার্গের মন্ত্রী ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

৪ দিনের সফরে ঢাকায় লুক্সেমবার্গের মন্ত্রী

প্রকাশের সময় : ১২:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩