Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:২৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ৩৬১ জন দেখেছেন

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন ঈদযাত্রায় সকল পথের যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা না গেলে ভয়াবহ পরিণতি হতে পারে।
তাই সকল শ্রেণির গণপরিবহনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণে পরিবহন মালিক-শ্রমিকদের পাশাপাশি সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, গত কয়েকদিন যাবত সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইক জাতীয় মহাসড়কে উঠে আসার কারনে এসব যানবাহনের সাথে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।
এহেন পরিস্থিতিতে ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

আবহাওয়া

রাজশাহীতে মদপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশের সময় : ০৭:২৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০