Dhaka মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসডুপে।

সোমবার (৩ এপ্রিল) সকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক বাস্তব ভিত্তিক ও কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে।

সাক্ষাতে শেখ হাসিনা বলেন, ফ্রান্স বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার। টেকসই উন্নয়নে আমাদের অভিন্ন লক্ষ্য দ্বারা দুই দেশ বাস্তব ভিত্তিক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক গত পাঁচ দশকে বিভিন্ন খাতে বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আবহাওয়া

আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করতে সরকার বদ্ধপরিকর : ডা. জাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩