Dhaka সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা জন্য মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : 

স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে মঙ্গলবার (২৮ মার্চ) সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিন বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।

সোমবার (২৬ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

সিঙ্গাপুরে আবদুল হামিদের আট দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া

স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী

স্বাস্থ্য পরীক্ষা জন্য মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩