রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ২৬৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহেইলান।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এবং সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের দুটি শুভেচ্ছাপত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

রাষ্ট্রপতি সম্প্রতি সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, এ সফরের ফলে দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হলো। সফরকালে যে সব চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে এগুলো বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পাবে।

বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি আশা করেন, রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারে সে ব্যাপারে সৌদি আরব জোরালো ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

পরে শ্রীলংকার হাইকমিশনার সুদর্শন সেনেভিরত্নে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। শ্রীলংকার বিদায়ী হাই কমিশনার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

সফলভাবে দায়িত্ব পালনের জন্য শ্রীলংকার বিদায়ী হাই কমিশনারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ১০:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩