Dhaka সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনির্দিষ্ট অভিযোগেই মাহি গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া পুলিশের বিরুদ্ধে মাহি যে অভিযোগ এনেছেন সে ব্যাপারেও তদন্ত হবে বলে জানান মন্ত্রী।

শনিবার (১৮ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে এতিমখানায় খাবার বিতরণ করেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সব কিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাহি তার স্বামীর শোরুম ভাঙচুর ও দখলের যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে এনেছেন সেটারও তদন্ত হবে। মন্ত্রী বলেন, যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না তদন্তেই বেরিয়ে আসবে।

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ফেরানোর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা অনেক কিছু শুনেছি-জেনেছি। যেসব তথ্য আমাদের কাছে এসেছে সেগুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

আরাভ খান তো ভারতীয় পার্সপোটধারী, তাহলে কোন আইনে ইন্টারপোলের সহায়তায় তাকে বাংলাদেশে ফেরত আনা হবে, এক সাংবাদিকের এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে।

আবহাওয়া

স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী

সুনির্দিষ্ট অভিযোগেই মাহি গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩