ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৮, মামলা ৫৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ১০ জন এবং সিটিটিসি ৫ জনকে গ্রেফতার করে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬২২২ পিস ইয়াবা, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেকট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকিটকি, ১টি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশকে চিকিৎসা সহযোগিতা দিতে চায় মালয়েশিয়া

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৮, মামলা ৫৫

প্রকাশের সময় : ০২:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬