ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

নিজস্ব প্রতিবেদক : 

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬৪ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে বিভিন্ন অপরাধের দায়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৮ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪৪ জন, উত্তরা বিভাগ ৫৪ জন, গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করে।

নিয়াজ মেহেদী জানান, অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, তিন হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ, তিন বোতল দেশি মদ, একটি ছুরি, একটি আংশিক ব্লেড, চারটি ট্রেনের টয়লেটের স্টিলের ট্যাপ, পাঁচটি প্লাস্টিকের ট্যাপ, ১০টি মোবাইল ফোন, ২১.২ লিটার ওষুধের কেমিক্যাল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

প্রকাশের সময় : ১২:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬