কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ট্রাস্টি বোর্ডের ট্রাস্ট ফান্ড থেকে ৩ কোটি ১৭ লাখ টাকার মঞ্জুরীকৃত অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। ​

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ৮৩ জন ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে এ অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫টি পরিবারের অনুকূলে মোট ২ কোটি ৭৫ লাখ টাকা (পরিবার প্রতি ৫ লাখ টাকা) এবং আহত ২৮ জনের চিকিৎসার্থে মোট ৪২ লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

নীতিমালার বিধান অনুযায়ী, দুর্ঘটনায় অঙ্গহানি বা গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক মমতাজ বেগম বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। কারো সুপারিশে কোনো অদক্ষ লোককে লাইসেন্স দেয়া যাবে না।

​কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ সদর কার্যালয়ের (ঢাকা) পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোহাম্মৎ মমতাজ বেগম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, খুলনা বিভাগীয় বিআরটিএ-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) তানভির আহমেদ, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম।

​সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়েরই ট্রাফিক আইন মেনে চলা এবং সচেতন হওয়া প্রয়োজন। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি পূরণ হওয়ার নয়, তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা হলেও লাঘব করবে বলে আশা প্রকাশ করেন তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ

প্রকাশের সময় : ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬