মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী

মোংলা (বাগেরহাট) উপজেলা প্রতিনিধি : 

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়ে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে আগামী অক্টোবরে কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

রোববার (১৬ জুলাই) বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মোংলা নদীর ওপর দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে এখানকার ২৫-৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে। সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে মোংলায় গ্যাস আনা হবে। পরে ওই গ্যাস ব্যবহার করে মোংলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আমরা (মোংলা বন্দর) ছাড়িয়ে যেতে চাই। সেই উদ্যোগ সরকার নিয়েছে। মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে কোল্ড স্টোরেজ করা হবে। মোংলা একটি ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে।

মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী বলেন, সেতুটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মোংলার যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং শিল্প ও বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা এ দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই, জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।

মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর আয়োজনে মন্ত্রীর মোংলায় আগমন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল করিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬