চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিংবোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (৫ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিংবোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ আহরণ শেষে উপকূলে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং সেটি ভাসতে থাকে।
দুপুর ১টার দিকে বোটের একজন জেলে মালিককে ফোনে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান। পরে বিষয়টি বাংলাদেশ কোস্টগার্ডকে জানানো হয়।
খবর পেয়ে সমুদ্রে টহলে থাকা কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে বিকল ফিশিংবোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও সমুদ্রাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 























