রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার নিহত

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডার নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন।

নিহতের নাম মো. জুবায়ের (৩৪)। তিনি উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, বুধবার রাতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন আরসার সদস্য জুবায়ের। তিনি ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত দলবদ্ধভাবে তাকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জুবায়েরকে আশপাশের লোকজন উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আরসা ও আরএসওর মধ্যে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার নিহত

প্রকাশের সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬