নিজস্ব প্রতিবেদক :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করবেন, আর থাকবেন সংসদ ভবনে স্পিকারের বাসভবনে।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে শুক্রবার বিকেল থেকেই।
তিনি বলেন, নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবনে। তবে আবাসন হিসেবে ব্যবহার করবেন সংসদ ভবন এলাকার স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবন।
এদিকে, শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন ও এর আশপাশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে রোববার (২৬ জুলাই) একাধিক কর্মসূচিতে অংশ নেবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতি স্তম্ভের পুস্তক অর্পণ করবেন এবং সাড়ে ১২টা ৩০ মিনিট শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।
নিজস্ব প্রতিবেদক 





















