বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ কিছুটা স্থবির হয়ে পড়েছে। তবে বাংলাদেশে নির্বাচনের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রত্যাশার কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে নতুন নিয়োগ পাওয়া দুই প্রেস কর্মকর্তা অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, আমরা দেখেছি যে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।

ব্রিফিংয়ে গৌতম লাহিড়ী নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে যাচ্ছেন। তিনি কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জানিয়েছেন? তার সফরের উদ্দেশ্য কী হবে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে কিনা?

সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ সময় আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়েছেন কি না-এমন প্রশ্নও করা হয়।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হামের উপসর্গে আরো ৬ প্রাণহানি, মোট মৃত্যু ৮১৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

প্রকাশের সময় : ১২:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬