মনোহরগঞ্জে ১৭ বছরেও সংস্কার হয়নি সড়ক, এলাকাবাসীর দুর্ভোগ

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার মনোহরগঞ্জে জনগুরুত্বপূর্ণ একটি সড়ক প্রায় ১৭ বছর ধরে সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর থেকে প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বর্ষার মৌসুমে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে কোথাও কোথাও কাদা এতটাই বেড়েছে যে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলেও দেখা দিচ্ছে নানা প্রতিবন্ধকতা।

দীর্ঘ ১৭ বছর ধরে সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা বারবার সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা আলী মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে সড়কটি অবহেলিত। বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। আমরা ঠিকমতো মসজিদে যেতে পারি না। শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠাতেও দুর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসীর দাবি, সড়কটি সংস্কার হলে মির্জাপুর এবং নরহরিপুর দুই গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা কার্যক্রম ও স্বাস্থ্যসেবা গ্রহণেও ব্যাপক সুবিধা হবে।

মনোহরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শাহ আলম বলেন, এ বিষয়ে লিখিত আবেদন পেলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী বলেন, সড়কটি সরেজমিনে পরিদর্শন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রদ্রোহ মামলা : শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৩০ সেপ্টেম্বর

মনোহরগঞ্জে ১৭ বছরেও সংস্কার হয়নি সড়ক, এলাকাবাসীর দুর্ভোগ

প্রকাশের সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬