প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মাঠের সবুজ গালিচা ছেড়ে এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাজির হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা। সোমবার (১৫ জুন) ঢাকার কলাবাগানের একটি মাঠে এই সিরিজের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান।

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ৮ পর্বের এই সিরিজ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। এর আগে তিনি ক্রিকেটার ও ফুটবলারদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন।

জামাল ভূঁইয়া জানান, গত কয়েক মাস ধরে সিরিজটি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছিল। শুরুতে অভিনয়ে আগ্রহ না থাকলেও নির্মাতার অনুরোধ ও উৎসাহে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হন তিনি। চার বছর আগেও একই ধরনের একটি প্রস্তাব পেয়েছিলেন, তবে সময়ের অভাবে তখন তা সম্ভব হয়নি।

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে 'ব্রাজেন্টিনা' - বাংলাদেশ টাইমস

অভিনয় অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, আগে কখনো অভিনয় করিনি, কখনো করব বলেও ভাবিনি। শুটিংয়ের পুরো বিষয়টি আমার কাছে ম্যাজিকাল মনে হচ্ছে। বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অভিনয় সম্পূর্ণ ভিন্ন। এটি সহজ নয়, তবে আমি উপভোগ করছি।

জামাল ভূঁইয়া বলেন, আমাকে নির্মাতা বলেছেন, ‘আমিনুল ভাই, আশরাফুল ভাইকে নিয়ে কাজ করেছেন―এসব শুনে অবশ্য কিছুটা আশ্বস্ত হয়েছি। তার আগের কাজগুলো দেখেছি। আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন- করেন করেন। আমিও ভাবলাম, চেষ্টা করে দেখি।

বিশেষ তাৎপর্য রয়েছে শুটিং লোকেশন নিয়েও। কলাবাগানের যে মাঠে সিরিজটির দৃশ্যধারণ হচ্ছে, সেই মাঠেই ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল জামালের। ফলে জায়গাটি ঘিরে তার রয়েছে অসংখ্য স্মৃতি।

ফুটবলের জামাল ভূঁইয়া প্রথমবার অভিনয়ে, বিপরীতে নায়িকা কে

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তারিক মুহাম্মদ হাসান। এছাড়া আরও রয়েছেন লামিমা লাম, অভিনেতা শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে সিরিজটির।

নির্মাতার আগের কাজগুলোর মধ্যে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, ক্রিকেটার জাহানারা আলম এবং সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে নির্মিত নাটক উল্লেখযোগ্য।

আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘ব্রাজেন্টিনা’ সিরিজটির প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। ফুটবল মাঠের পরিচিত অধিনায়ক অভিনয়ের মঞ্চে কতটা সফল হন, সেটিই এখন দেখার অপেক্ষা দর্শকদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

প্রকাশের সময় : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬