বাগেরহাটে মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকালে মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের নাম পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটর সাইকেল ড্রাইভার ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোংলা থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে আলে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিখর দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ জানান, সকালে খুলনা-মংলা মহাসড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

বাগেরহাটে মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬