Dhaka বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক : 

সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর অনলাইন কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকবে। এ কার্যক্রম বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে, আগামী ৭ মে (বৃহস্পতিবার) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজের রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজ চলবে। এ সময় ফুয়েল পাসের অনলাইন রেজিস্ট্রেশন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময়ে সার্ভার আপগ্রেড ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হবে। ফলে এই সময়ের মধ্যে নতুন করে ফুয়েল পাসের আবেদন বা রেজিস্ট্রেশন করা যাবে না।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

আবহাওয়া

এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হচ্ছে তিনটি ব্র্যান্ড নিউ এটিআর

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের রেজিস্ট্রেশন

প্রকাশের সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬