Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২০২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাগর মিয়া (৩৫) ও মুসলিম উদ্দিন (৭৪)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে সড়ক পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এ সময় বাসটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুই ব্যক্তি সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। এ ছাড়া দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিয়েছে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আবহাওয়া

বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬