Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
অসৌজন্যমূলক আচরণ

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২১৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

সম্প্রতি প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে রাখা হয়নি। তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।

গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। তিনি সেখানে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিচারপতির এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আবহাওয়া

ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

অসৌজন্যমূলক আচরণ

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

প্রকাশের সময় : ১২:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬