২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

দেশে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও একজন।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৫ জন। হামে মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ১১ জন ঢাকায়, ৫ জন বরিশালে এবং ৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং দুজন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছে।

অপর দিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩৮৫ জনের। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৫৫৩ জনকে ভর্তি করা হয়েছে। এক দিনে সবচেয়ে বেশি ২৬৮ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৭ হাজার ২২ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬