Dhaka শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অন্য সরকার থাকলে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো দল সরকারে থাকলে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সমগ্র পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে তা বাড়ানো হয়নি। অন্যকোনো দল সরকারে এলে দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না।

তিনি বলেন, বর্তমানে দুই লাখ মেট্রিকটন তেল মজুদ রয়েছে এবং আরও দুই লাখ মেট্রিকটন তেল আসছে। তিনি উল্লেখ করেন, পত্রিকা খুললে ১০টার মধ্যে ৯টিই নেতিবাচক খবর দেখা যায়, ইতিবাচক খবর কম দেখা যায়।

ধূমপান নিয়ন্ত্রণ বিষয়ে নুরুল ইসলাম মণি বলেন, একজন ধূমপান করলে ১০ জন আক্রান্ত হন। মানব সম্পদ ছাড়া দেশের কোনো সম্পদই নয়। তাই মানুষকে বাঁচাতে সিগারেট ও ই-সিগারেটের ব্যবহার কমাতে হবে। তিনি বলেন, ই-সিগারেট সম্পর্কিত নেতিবাচক প্রচারণার মাধ্যমে সমস্যার বিস্তৃতি বাড়ছে। এজন্য সভা-সেমিনারের চেয়ে দায়িত্বশীলদের কাছে বার্তা পৌঁছে সমাধান করতে হবে।

চিফ হুইপ দাবি করেন, বিএনপি সরকার অনেক আগেই তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে প্রচার ও বিপণন বন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে।

আবহাওয়া

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২ : এইচআরএসএস

অন্য সরকার থাকলে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না : চিফ হুইপ

প্রকাশের সময় : ০৪:১১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬