নিজস্ব প্রতিবেদক :
সংবিধান সংশোধনে শিগগিরই ১৫ থেকে ২০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই করা হবে। আমরা সেখানে সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় আমরা এই কমিটি গঠন করতে আগ্রহী। তবে এই কমিটির গঠন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা।
তিনি বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।
সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই এবং এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।
নিজস্ব প্রতিবেদক 





















