Dhaka বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) একটি ড্রোন ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।

দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।

তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।

‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে। আর সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়ে বাংলাদেশির ওপর। এতে তার মৃত্যু হয়।

সংগঠনটি আরও বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। কিন্তু এটির ধ্বংসাবশেষ পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা আছেন।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সর্বশেষ মৃত্যুর ফলে সংযুক্ত আরব আমিরাতে নিহতের সংখ্যা অন্তত ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মারা গেছেন।

আবহাওয়া

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

প্রকাশের সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬