Dhaka সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ নির্বাচনে ব্যবহৃত প্রয়োজনীয় সব সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে করা আবেদনে ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করেন। তার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্ট সামগ্রী সংরক্ষণ করতে নির্দেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ।

এর আগে দেশের বিভিন্ন আসনে নির্বাচনী ফলাফল নিয়ে ৩৫টির বেশি আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে সেই বিষয়ে শুনানির জন্য হাইকোর্টের তত্ত্বাবধানে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

প্রকাশের সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬