Dhaka সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি নিয়োগ প্রদান করা হলো।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

প্রকাশের সময় : ০৪:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬