নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলক্ষেতে রিজেন্সি হোটেলের নিচ তলায় এসির কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালের দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগের নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন-মো মনসুর আলী (৩২) ,মোঃ আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও মোঃ আব্দুল জলিল (৬৭)।
তাদেরকে নিয়ে আসা সহকর্মী মো. ইমরান জানান, সকালের দিকে খিলক্ষেতের রিজেন্সি হোটেলের নিচ তলায় এসির কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় ৪ জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আহতরা সবাই ওই হোটেলের স্টাফ।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা.শাওন বিন রহমান জানান,খিলক্ষেত একটি হোটেল থেকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা দগ্ধ চারজন আমাদের এখানে এসেছে।তাদের মধ্যে মনসুরের শরীরের ২১ শতাংশ,মোঃ আব্দুল মতিনের শরীরের ৫ শতাংশ,মো মাহিরের শরীরের ৫ শতাংশ ও মোঃ আব্দুল জলিলের শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে ও তিনজন অবজারভেশন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























