Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা সংশোধন করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অনিচ্ছাকৃতভাবে ঢুকে গেছে। একই সঙ্গে তালিকায় কিছু ভুয়া মুক্তিযোদ্ধার নামও রয়েছে, যাদের চিহ্নিত করে সংশোধন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালনের চেষ্টা করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে মন্ত্রী বলেন, সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া, রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধা ঢুকে গেছেন। বিষয়টি আমরা চিহ্নিত করব। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ আজম খান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশকে বারবারই গণতন্ত্রের পথে নিয়ে এসেছেন, আন্দোলন-সংগ্রাম করে তার রাজনৈতিক জীবনের সবটুকুই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। দেশ গড়ার জন্য আন্দোলন করেছেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে এটুকুই বলতে চাই, উনাদের কর্মী হিসেবে যে আস্থা ও বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী আমাদের ওপরে রেখেছেন, আমরা যেন আমাদের ত্যাগ-তিতিক্ষা, ন্যায়-নিষ্ঠা দিয়ে সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে পারি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছেন, সেই যাত্রায় আমরা যেন সহযাত্রী হিসেবে সুন্দরভাবে আমাদের মন্ত্রণালয়গুলো পরিচালনা করতে পারি।

ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলো আছে, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে ফ্যাসিবাদের ১৮ বছরে, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। রাজাকারের তালিকাতে অনেক সত্যিকারে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। এই বিষয়টাও আমরা অ্যাড্রেস করব।

তিনি আরো বলেন, কেবলই দায়িত্ব পেয়েছি। মন্ত্রণালয়ে বসব। সবার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটা একটা করে কাজ করব নিষ্ঠার সঙ্গে। সেই কাজের জন্যে আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করছি।

এসময় আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না : শিক্ষামন্ত্রী

মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা সংশোধন করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬