Dhaka শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক : 

মন্ত্রীর শপথ নেওয়া আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি। মীর হেলাল নতুন করে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন জানিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আজ স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করেন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর স্বেচ্ছায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার কায়সার কামাল।

ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশের সময় : ১০:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬