Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরের জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণে বেবিচক–ফায়ার সার্ভিসের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং (আরএফএফ) বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বেবিচকের পরিচালক (এটিএম) মো. শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এতে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বেবিচক সূত্র জানায়, এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) বিধি অনুযায়ী বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ও সমন্বিতভাবে অনুসন্ধান, উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।

সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করবে। এর ফলে বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা এবং উদ্ধার ও অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বেবিচকের সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানবন্দরের জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণে বেবিচক–ফায়ার সার্ভিসের সমঝোতা

প্রকাশের সময় : ০৭:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬