Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিআরটিসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারীদের জন্য বিশেষ বাস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই বাসগুলোতে নারী চালক, নারী কন্ডাক্টর এবং নারী হেলপার নিয়োগ দেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, নারীবান্ধব বিআরটিসি বাসে যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে বিশেষ স্লোগান নির্ধারণ করা হয়েছে। স্লোগানগুলোর মধ্যে রয়েছে— ‘স্বস্তির আরেক নাম, নারীবান্ধব বিআরটিসি বাস’, ‘নারীর পথচলায় ভয়ের শেষ, নিরাপদ বাসেই এগোবে দেশ’, ‘নিরাপদ যাত্রা কর্মে গতি—নারীর হাতেও অর্থনৈতিক শক্তি’, ‘নিরাপদ পথচলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি’, ‘নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারীবান্ধব বাস হোক সবার অঙ্গীকার’, ‘নারীর হাতে ঘুরবে চাকা, বদলে যাবে আগামীর ঢাকা’, ‘কর্মে যাবো মহিলা বাসে, ভোগান্তি পেরিয়ে উন্নতি আসে’, ‘নারী চালকের গাড়িতে, নিরাপদে ফিরি বাড়িতে’ এবং ‘নারীর চালনায় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি।’

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করা এবং তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এ তথ্যবিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যা মহিলা চালক, মহিলা কন্ট্রাকটর ও মহিলা হেলপারের মাধ্যমে পরিচালনা করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেলো ৫ কোটি টাকা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিআরটিসি

প্রকাশের সময় : ০৬:০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬