Dhaka শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘সকল বিমানবন্দর, রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই নিশ্চিত করা হবে’

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে বড় গুরুত্বপুর্ণ সেক্টর আইটি সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে। তার নির্দেশনা মোতাবেক সকল বিমানবন্দর, রেলওয়েস্টেশন ও হাইস্পিড গাড়িগুলোকে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্থবায়নে বর্তমান সরকার কাজ করবে। এর পাশাপাশি সকলের ঘরে ঘরে ইন্টারনেট পৌছে দিতে এবং তথ্যপ্রযুক্তি খাতে আমরা অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চায় সরকার।

এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীনসহ জেলার সকল দফতরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলো আগে চালু করা হবে : বিমান প্রতিমন্ত্রী

‘সকল বিমানবন্দর, রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই নিশ্চিত করা হবে’

প্রকাশের সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬