Dhaka মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সার্ককে কীভাবে গতিশীল করা যায় জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে কীভাবে গতিশীল করা যায়, সে বিষয়ে সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব।

সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহাসচিব বলেন, বর্তমান সরকার আসার আগে তাদের নির্বাচনি ইশতেহারেও সার্ক বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সার্ক মহাসচিব বলেন, বর্তমানে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের নির্বাচনী ইশতেহারে সার্ক অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, ওনাকে সার্কের বিস্তারিত তুলে ধরেছি।

গোলাম সারওয়ার বলেন, সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে তা মন্ত্রীকে জানিয়েছি। তিনি সার্ককে কীভাবে গতিশীল করা যায় সেটি জানতে চেয়েছেন। মোট কথায় সার্কের পরিস্থিতি এবং এটি কীভাবে চলছে তার ওপর ভীত্তি করে ওনারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সার্কে কীভাবে অগ্রণী ভূমিকা রাখতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে।

সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে মহাসচিব বলেন, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, সোমবার সার্কের মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষৎ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সার্ককে কীভাবে গতিশীল করা যায় জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬