Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে। পরে সবাই সংযত হয়েছেন, এখন ভালো। বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দেয় এবং সেভাবে আমরা প্রচারণা চালিয়েছি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো তা কাটিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে আমরা মনে করছি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও তিনি বিশ্বাস করেন।

তিনি আরো বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।

মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকেই ভোট দিন—এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

আমাদের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ, এ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার দুয়ার-এ কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সতর্কতার সাথে কাজ করছে। আশাবাদি, নির্বাচন ভালো হবে। দলগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখছি না। তবে ১৫ বছর এতো কারচুপি হয়েছে, কিছুটা উদ্বেগ থেকেই যায়। কার্যকরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে হয় না, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না।

বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেনে এমনটা আশা রয়েছে।

নতুন দল আত্মপ্রকাশ করলে আওয়াজ বেশি হয় এবং জামায়াত কৌশলী দল, নানা কৌশলে মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

যতোটা না ঘটনা ঘটে গণমাধ্যম তার চেয়েও বেশি ঘটিয়ে দেয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল

সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১২:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬