প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথের পৃথক নির্বাচন পর্যবেক্ষক দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

তুরস্কের সাত সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এবং কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রতিনিধিদল সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আডো নেতৃত্বাধীন ২৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল। এ সময় আরও ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

তুরস্কের পার্লামেনটারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলে নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেনটারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

প্রকাশের সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬