Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক ও মুরগীবোঝাই ভটভটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিক উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে ড্রামট্রাক ও মুরগিবোঝাই ভটভটির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নগরীর কাশিয়াডাঙ্গার হরগ্রাম শেখপাড়ার মিলনের ছেলে নাইম (২০), একই এলাকার মিনারুলের ছেলে হালিম (২৫)। নাইম মুরগি ব্যবসায়ী। আহত হয়েছেন ট্রাকচালক মিন্টু, চালকের সহকারী স্বাধীন আলী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, তাহেরপুর থেকে মুরগীবোঝাই ভটভটি পুঠিয়া দিকে যাচ্ছিল। অন্যদিকে, বালুবোঝাই ড্রামট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তারা ভটভটিতে ছিলেন। পুঠিয়ায় তারা মুরগির ব্যবসা করতেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২

রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৪:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬