Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেল ও কেরোসিনের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক : 

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত আছে। বুধবার (১ জানুয়ারি) থেকে নতুন দর কার্যকর হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা ও কেরোসিন ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা পুনর্র্নিধারণ বা সমন্বয় করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। অকটেন ১২৫ টাকা ও পেট্রোল বিক্রি হবে ১২১ টাকায়।

আবহাওয়া

হাম ও হামের উপসর্গে আরো চারজনের মৃত্যু

ডিজেল ও কেরোসিনের দাম কমলো

প্রকাশের সময় : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪