Dhaka শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাখের বেশি অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দিলো সৌদি!

আন্তর্জাতিক ডেস্ক : 

হজ অনুষ্ঠানের সময় ভিড় একটি প্রধান উদ্বেগের বিষয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ব্যবস্থা নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। হজ শুরুর আগেই মক্কা থেকে তিন লাখের বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে ১ লাক ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশীকে সরিয়ে নেওয়া হয়েছে, এসব বিদেশী প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে এসেছেন।

এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরো ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে আটক করেছে, যারা সৌদি আরবে অবস্থান করছে। কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিট নেই।

আগামী ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ পালনের বিধান রয়েছে। প্রতিটি দেশের হজযাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এক্স-এ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

আবহাওয়া

৩ লাখের বেশি অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দিলো সৌদি!

প্রকাশের সময় : ০৮:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪