হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৬২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১। এই সময়ে ৯৫৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯টি শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯২ হাজার ৭৯০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ হাজার ৮৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৮৪৯ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৮৭ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮০ জন শিশু মারা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬