সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম সচিবদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে সভার আলোচ্যসূচিতে। এছাড়া দেশের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান।

সচিব পর্যায়ে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়গুলো কীভাবে গতিশীল করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুম-খুন নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে সরকারের চিন্তা-ভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় হতে পারে। এছাড়া দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, তা নিয়ে সচিবদের মতামত চাওয়া হবে। দুর্নীতি নিয়ে দেওয়া হবে কঠোর বার্তা।

আবহাওয়া

নীতি সুদহার ১০ শতাংশ রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪