Dhaka শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : 

‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধ শাহানুরের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে এবং পরবর্তীতে আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুর বেগমের সঙ্গে সাক্ষাৎ করে।

তারা শিশু রাতুলের অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, ‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সাক্ষাৎ করে রাতুলের পরিবারকে এবং বৃদ্ধ শাহানুর বেগমকে আর্থিক সহায়তা দেয়া হয়।

আবহাওয়া

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ১০:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬